নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়: তামিম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম
নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়: তামিম

ফাইল ছবি

ঢাকা: জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন)  রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এমন ঘটনা ঘটে।

নাঈম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপএল) খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম যাচ্ছিলেন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফেরার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠান হয় এবং মারধর করা হয়।

এব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলছেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’

জাতীয় টেস্ট দলের ক্রিকেটার নাঈম হাসানকে নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

এসআই

Link copied!