ঢাকা: বাংলাদেশের ইনিংসের শেষ পর্যায়ে ফিরে এলো বৃষ্টি। তাতে বন্ধ হয়ে গেল খেলা। ১৮.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪।
বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে ব্যাট করছে। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রানে খেলছিলেন। নুরুল হাসানের ব্যাট থেকে এসেছে ১১ বলে দুই ছক্কায় ২২ রান।
এর আগে লিটন দাস ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। সাইফ ৮ বলে ১২ ও হৃদয় ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন। শামীম পাটোয়ারিও (১৯ বলে ২১) ইনিংস খুব একটা বড় করতে পারেননি।
সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে নেই। খেলছেন না তাসকিন ও মুস্তাফিজ।
বিশ্রাম দেওয়া হয়েছে শেখ মাহেদীকেও। তাদের জায়গায় শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল একাদশে ঢুকেছেন।
এআর