ঢাকা : বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রধম টি-টোয়েন্টি মাঠে গড়াবে রাতেই।
এদিন রাত ৯টায় প্রথম সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।
আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি।
অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে। আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা দেখা যাবে।
এছাড়া পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।
এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।
পিএস
আপনার মতামত লিখুন :