সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
এই টেস্টকে সামনে রেখে দুই দলই একাদশে একাধিক পরিবর্তন এনেছে। বাংলাদেশের হয়ে এ ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসানের। তিনি ওপেনিংয়ে খেলছেন মাহমুদুল হাসানের সঙ্গে।
চোটের শঙ্কা কাটিয়ে দলে জায়গা ধরে রেখেছেন মাহমুদুল। আঙুলের ইনজুরি থাকলেও শেষ পর্যন্ত তাকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তনে পেসার ইবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার শরীফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান দলেও এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম, স্পিনার সাজিদ খান ও পেসার খুররম শাহজাদ। দল থেকে বাদ পড়েছেন ইমাম-উল-হক, নোমান আলী এবং শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ:
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
আপনার মতামত লিখুন :