ছবি : সংগৃহীত
ঢাকা: আগামী নভেম্বরে ঢাকায় বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। যেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।
শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিজেদের গ্রুপে পেতে পারে নেপালকেও। ফিফার নিষেধাজ্ঞায় আছে নেপাল, ফলে ড্রতে রাখা হচ্ছে না হিমালয়ের দেশটিকে। তবে সাফে অংশ নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। নেপালকে একটি নির্দিষ্ট সময় (আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে) বেঁধে দিয়েছে সাফ।
সেই সময়ের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই সাফে খেলতে পারবে তারা। ড্রয়ের দিনই প্রকাশ করা হবে টুর্নামেন্টের সূচিও। নেপাল খেলতে পারলে তাদের জন্য বিকল্প সূচি তৈরি করে রেখেছে সাফ।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। আট বছর পর আবারও ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসর। পরিচিত মাঠ, ঘরের দর্শকদের সমর্থন এবং স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে এবার দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
পিএস