ফাইল ছবি
ঢাকা: বায়ুদূষণের তালিকায় বায়ুমান স্কোর ২৩১ নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এরপর ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু। বায়ুমানের স্কোর ৯৪ নিয়ে রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে।
শনিবার (২৫ এপ্রিল) বায়ুমান স্কোর ৯৬ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৩তম। ২৪৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের শহর দিল্লি।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ওই হিসেবে দিল্লির দূষণ স্কোর ২৩২ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৪, এর অর্থ এখানকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বা ভালো মানের।
এসআই
আপনার মতামত লিখুন :