ছবি : সংগৃহীত
ঢাকা: হঠাৎ করেই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজধানীবাসীসহ দেশের বেশকিছু জেলার সাধারণ মানুষ। বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে বেড়ে গেছে গরম। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আবহওয়া অফিস জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে আবহাওয়ার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহ থাকতে পারে।
তাপপ্রবাহের মধ্যেও বৃষ্টির প্রবণতা থাকার কারণে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পিএস
আপনার মতামত লিখুন :