ফাইল ছবি
ঢাকা: দেশের ছয় বিভাগে মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার (৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরজামন রয়েছে। এটি ঘণীভূত হতে পারে।
এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলেও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিএস
আপনার মতামত লিখুন :