রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া সার্বিকভাবে শুষ্কই থাকবে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেশিরভাগ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহিত হতে পারে। ফলে আবহাওয়ায় সামান্য স্বস্তি এলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে, আজ ঢাকায় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, বৃষ্টির আশায় থাকতে হচ্ছে আরও কিছুটা সময়।
এম
আপনার মতামত লিখুন :