আমির হামজার বন্ধু হওয়ার কারণে ওয়াজে বক্তব্য দিতে দিল না বিএনপি নেতারা

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:১৮ পিএম
আমির হামজার বন্ধু হওয়ার কারণে ওয়াজে বক্তব্য দিতে দিল না বিএনপি নেতারা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে পবিত্র শবেবরাত উপলক্ষে আয়োজিত এক তাফসীর ওয়াজ মাহফিলে মাওলানা হাফিজুর রহমান জিহাদী দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকলেও, আমির হামজার বন্ধু হওয়ায় স্থানীয় বিএনপি নেতাদের বাধার কারণে তিনি বক্তব্য দিতে পারেননি।

ঘটনার বিষয়টি ফেসবুকে নিজের স্ট্যাটাসে তুলে ধরেছেন কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হামজা। তিনি লিখেছেন: "আমির হামজার বন্ধু হওয়ার কারণে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে বাধা প্রদান করা হলো বিএনপি নেতাদের দ্বারা। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, হরিপুরে আয়োজিত তাফসীর মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদী। আলেমদের সঙ্গে বেয়াদবি করার পরিণতি ভয়াবহ হবে ইনশাআল্লাহ। যারা আজ হাজার হাজার মানুষকে কোরআন শোনার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, প্রস্তুত থাকুন, নিশ্চয়ই সৃষ্টিকর্তার পাকড়াও ভয়াবহ হবে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেট ব্যবহারকারীরা ঘটনাটিকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলেছে।

কুষ্টিয়া জেলা রাজনৈতিক ও ধর্মীয় মহলের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ঘটনা সামাজিক ও ধর্মীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

এসএইচ


 

Link copied!