হাসনাতের আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকারের জসিম

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৫৬ পিএম
হাসনাতের আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকারের জসিম

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকায় এই আসনে দলটির সমর্থন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে। বিএনপির পক্ষ থেকে জোটের প্রর্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

ফলে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই আসনে নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তারেক মুন্সী গণমাধ্যমে বলেন, ‘কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে। তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।’

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে নেতাকর্মীদের।

পিএস

Link copied!