লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা আজাদকে (আবুল কালাম) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী। সে কুশাখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।
যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, অভিযানের সময় আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডিফেন্স স্টিক, ১টি ইলেকট্রনিক স্টানার, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এম
আপনার মতামত লিখুন :