চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভোট পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দফায় দুটি বাড়িতে হামলা চালানো হলে উভয়পক্ষের ৩-৪ জন আহত হন।
ঘটনাটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ও শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে দুই দফায় শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নর জগন্নাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে এখানে বিএনপিকে পরাজিত করে জামায়াত বিজয়ী হলে তাদের সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ ওঠে, এসময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সমর্থকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি থমথমে।
আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরীর নাম জানা গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করার পরও তার বাড়িতে একই দলের লোকজন হামলা চালিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে কম ভোটের ব্যবধান নিয়ে অসন্তোষ থেকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।
এম
আপনার মতামত লিখুন :