কচুরিপানায় ভাসছে যুবকের লাশ, এলাকায় চাঞ্চল্য

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৫৯ এএম
কচুরিপানায় ভাসছে যুবকের লাশ, এলাকায় চাঞ্চল্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার ফাঁকে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

নিহত ব্যক্তি মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের  খলিলুর রহমানের পুত্র শিমুল (৪০)। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, শিমুলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত শনাক্ত করা হোক।

এম

Link copied!