রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:১৪ পিএম
রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি : প্রতিনিধি

রংপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার রংপুরে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে) প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, একুশ আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপসহীন হতে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতি পরবর্তীতে স্বাধীনতার পথে অগ্রসর হয়। এই চেতনাই আমাদের একটি সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ গঠনে প্রেরণা জোগাবে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) শহিদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জর ডিআইজি আমিসুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, রংপুর প্রেসক্লাবের প্রশাসক রমিজ আলম,মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর সাংবাদিক ইউনিয়ন,বিএনপি,জাসদ,বাসদ,জাতীয় নাগরিক পার্টি, সুজনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Link copied!