নীলফামারীতে নবনির্বাচিত এমপির পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • নীলফামারী প্রতিনিধি   | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৫ পিএম
নীলফামারীতে নবনির্বাচিত এমপির পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি : প্রতিনিধি

নীলফামারী: নীলফামারী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন। ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।

এসময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েব আমীর মোহাম্মদ মুছা, সহকারি সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালাম প্রমূখ।

এছাড়া পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক,হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান ও  শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আওয়াল।

পরিস্কার-পরিচ্ছন্নতা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারি, রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন।

নর্বনির্বাচিত এমপি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ সাংবাদিকদের বলেন, একটি পরিস্কার ও স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচি শুরু হলো। এটা একদিনের কর্মসূচি নয়, নিয়মিত ভাবেই এই কার্যক্রম চলবে।

পিএস

Link copied!