ফাইল ছবি
হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী ফোনে জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং উভয়পক্ষ পরস্পরের সালাম গ্রহণ করেছেন।
এরপর জামায়াত আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর জন্য ইফতারের দাওয়াত দিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার জানান, আমির শফিকুর রহমান তারেক রহমানকে তাঁর পরিবারসহ দাওয়াত দিয়েছেন এবং তারা তা গ্রহণ করেছেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বমি ও শারীরিক দুর্বলতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বর্তমানে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :