ফাইল ছবি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থি নানা আচরনের কারনে বার বার মৌখিকভাবে সতর্ক করা সত্বেও সংশোধন না হওয়ায় বিএনপি দলীয় প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ থেকে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থি নানা আচরনের কারনে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। সকল নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, এ সংক্রান্ত কোন কাগজ এখনও তিনি হাতে পাননি।
এসএইচ
আপনার মতামত লিখুন :