পিরোজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ পরিচয় দিয়ে "মিতসুবিশি এক্সপ্যান্ডার" নামে জাপানি ব্রান্ডের ঢাকা মেট্রো-গ, ২৪-২৮৩৮ নাম্বারের একটি গাড়ী নিয়ে গাড়ীর ট্যাংকি ফুল করে নেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন গাড়ী চালক। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই জেলা শহরে মাত্র দুটি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে পিরোজপুর ফিলিং স্টেশনে তেল না থাকায় এটি বন্ধ রয়েছে এবং বলেশ্বর ফিলিং স্টেশনটি খোলা রয়েছে। এখানে অকটেন বন্ধ থাকলেও পেট্রোল এবং ডিজেল পাওয়া যাচ্ছে। এই তেল পাম্পে মাত্র ২০০ টাকায় তেল দিচ্ছে মটর সাইকেলকে ও ৫০০ টাকায় দিচ্ছে বড়ো গাড়ীকে।
সরেজমিনে দেখা গেছে, তেল নিতে এসে তীব্র রোদের মধ্যে বাইকারদের উপচে পড়া ভিড় রয়েছে। এরই মধ্যে জজের গাড়ী পরিচয়ে তেল নিতে এসে গাড়ীর ট্যাংকি ফুল করার কথা বল্লেন চালক। উপস্থিত গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে ও বাইক চালকরা উত্তেজিত হলে ওই গাড়ীটি তেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
সাইফুল নামে এক বাইকার বলেন, বাইক চলন্ত অবস্থায় হটাৎ গাড়ীর তেল শেষ হয়ে যায়। অনেক দূর থেকে আমি ঠেলে এই তেল পাম্পে আসতে হয়েছে। এখন দেখতেছি কেউ রাজনৈতিক, কেউ প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে গাড়ীর ট্যাংকি ফুল করে নিয়ে যাচ্ছে। আমরা শুধু অসহায়ের মতো চেয়ে দেখি।
একাধিক বাইকাররা অভিযোগ করে বলেন, আমরা অনেক সময় অপেক্ষা করেও আমাদের গাড়ীতে তেল নিতে পারছি না, জরুরী কাজ রেখে এখানে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অথচ পাম্পে এসেই সরকারি উর্ধতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে গাড়ীতে অতিরিক্ত তেল নিয়ে যায়। এ তেল পরে এরা বাইরে চড়া দামে বিক্রি করে এসব ড্রাইভাররা।
এম
আপনার মতামত লিখুন :