৬ নবজাতকের মৃত্যু

তদন্ত প্রতিবেদন পেলেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:৫৭ পিএম
তদন্ত প্রতিবেদন পেলেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : প্রতিনিধি

নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো বুধবার আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির ওপর বাচ্চাকে টিকা দিয়েছি।

পিএস

Link copied!