যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:৫৪ এএম
যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

বিদ্যুতের খুঁটি স্থানান্তর কাজের জন্য সিলেটের কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দফতরের আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে কিছু এলাকায় সিটি করপোরেশন রাস্তার উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুতের খুটি স্থানান্তরের কাজ করবে।

এ কারণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

এম

Link copied!