রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

  • রাঙামাটি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:৩৪ এএম
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

ছবি : সংগৃহীত

রাঙামাটি: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন।

রোববার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। সেটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন কয়েকজন যাত্রী।

আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন। ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি, পথিমধ্যে তিনি মারা গেছেন। অন্য দুজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই

Link copied!