ফাইল ছবি
ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।
রাকিবুল হাসান গত কয়েক দিন ডিবি হেফাজতে ছিলেন কি না, জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তিনি গত কয়েক দিন কোথায় ছিলেন, তা তার জানা নেই।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর রাকিবুল হাসানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পিএস