কারাগারে অসুস্থ হাজতির ঢামেক হাসপাতালে মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৮:৪৭ পিএম
কারাগারে অসুস্থ হাজতির ঢামেক হাসপাতালে মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৯) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে হাজতী রফিকুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কারারক্ষী হারুন শেখ জানান, কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরও জানান, মৃত রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার নতুন বাড়ি এলাকার সাইদুর রহমানের ছেলে। তবে কি মামলায় কারা বন্দি ছিলেন এ বিষয়ে আমরা কিছু  বলতে পারবো না।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

পিএস

Link copied!