দুই কারণে সোনার দাম বাড়ছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:২০ পিএম
দুই কারণে সোনার দাম বাড়ছে

যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের নতুন করে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের মূল্য প্রায় ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২.২১ ডলারে পৌঁছায়। চলতি ফেব্রুয়ারি মাসেই মূল্যবান এই ধাতুর দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্র-এর গোল্ড ফিউচারসও ১.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৩.২০ ডলারে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বাজারে দুটি বড় কারণ স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে।

অস্ট্রেলিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এএনজেড-এর বিশ্লেষক সোনি কুমারীর ভাষ্য অনুযায়ী, শুল্কনীতি নিয়ে বৈশ্বিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনাও বাজারে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান এক্সএস,কম-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রানের মতে, দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনো দৃশ্যমান কোনো সমাধান আসেনি। ফলে স্বর্ণের দাম আপাতত উচ্চ পর্যায়েই রয়েছে। তবে এই ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী হবে কিনা—তা নিয়ে বাজারে সংশয় রয়ে গেছে।

এম

Link copied!