ছবি : প্রতিনিধি
ঢাকা: ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে আজ ব্যাংকের বিভিন্ন শাখায় পালিত হচ্ছে কলম বিরতি কর্মসূচি। সোমবার (০৮ জুন) সকাল থেকে সাত দফা দাবি আদায়ে ২ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে ব্যানার হাতে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
কলম বিরতি কার্যক্রম কর্মসূচি পালন করতে দেখা গেছে রাজধানীর বাণিজ্যিক এলাকা ইসলামপুর শাখা,রাজধানীর ওয়াইজঘাট শাখা, রাজধানীর কামরাঙ্গামরিচর শাখা, খিলগাঁও শাখা, গেণ্ডারিয়া, পান্থপথ শাখা, বংশাল শাখা, বাংলামটর শাখা, মতিঝিল, মীর হাজারিবাগ চৌরাস্তা উপশাখা, মোহাম্মদপুর উপশাখাসহ সারা বাংলাদেশের শাখাগুলোতে কলম বিরতি কর্মসূচি চলছে।
এর আগে একাধিকবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীদের জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং বেধড়ক লাঠিচার্জ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক গ্রাহক আহত হয়। তবে পুলিশের আক্রমণের শিকার হয়েও ইসলামী ব্যাংকের গ্রাহকেরা পিছু হটেনি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।
আজ দ্বিতীয়বারের মতো কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে। এর আগেও একদিন ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :