অস্বাভাবিক দরবৃদ্ধি: তিন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১২:৪১ পিএম
অস্বাভাবিক দরবৃদ্ধি: তিন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠান গুলোকে 'অকার্যকর (Non-Viable)' ঘোষণা করায় সোমবার (১০ আগস্ট) থেকে শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

প্রতিষ্ঠান তিনটি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোম্পানি তিনটির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যায়। তবে এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করা হয়নি এবং উল্লেখযোগ্য ব্যবসায়িক অগ্রগতির ঘোষণাও আসেনি।

এসএইচ 

Link copied!