রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৪০ পিএম
রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অতীতে মব করে অটো পাস নেয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের  লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযানের আর দরকার হবে না।
 
এহসানুল হক মিলন বলেন, শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এ খাতকে আধুনিকায়ন করা হবে।
 
নতুন শিক্ষামন্ত্রী আবারও বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

পিএস

Link copied!