ছবি: নিজস্ব
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অসাধুপায় বা নকল প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার উপপরিচালক মো. ইউনুছ ফারুকী।
তিনি বলেন, সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, যা (তত্ত্বীয়) শেষ হবে ২০ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য শনিবার ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যা রোববার প্রকাশ করা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপণ নিশ্চিত করতে হবে।
পিএস
আপনার মতামত লিখুন :