পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৩২ পিএম
পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

দীর্ঘ সময় নতুন কোনো বড় পর্দার কাজ নিয়ে আলোচনায় না থাকলেও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেই তিনি ফের ভাইরাল হয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, তিনি সুইমিংপুলে উপস্থিত হয়েছেন সাঁতারের পোশাকে। ভিডিওটি প্রকাশের পর খুব অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে সামাজিক মাধ্যমে।

প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় প্রায় ১৬ লাখ। পাশাপাশি হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে, যেখানে অনেকেই তাকে প্রশংসায় ভাসান—কেউ আবার “বাংলার লেডি সুপারস্টার” বলেও অভিহিত করেন।

তবে ভাইরাল এই ভিডিও ঘিরে সমালোচনাও ছড়িয়েছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করলে, তার জবাবও দিয়েছেন পরীমনি নিজেই।

ওটিটি প্ল্যাটফর্মে ২০২৪ সালের আলোচিত সিরিজ রঙ্গিলা কিতাব-এ অভিনয়ের পর কিছুটা বিরতি নেন তিনি। তবে বড় পর্দায় তার কাজ চলমান রয়েছে।

তিনি অভিনয় করেছেন কলকাতার সিনেমা ফেলুবক্সী-এ। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরী-এর বিপরীতে কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা ‘ডোডোর গল্প’।

এম

Link copied!