ছবি : সংগৃহীত
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যখাতে নানা সংকট রয়েছে, এগুলো সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। তবে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না।
রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও যদি আমরা শুধু ‘করব, করব’ বলেই থাকি, তাহলে দেশের পতাকাকে এগিয়ে নেবে কারা? দেশ যদি পিছিয়ে পড়ে, আমরা যদি ভেঙে পড়ি, মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দিতে না পারি—তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘গত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ শিশু মারা গেছে। দুর্ভাগ্যজনক হলেও আমরা মন্ত্রী বা সচিব হিসেবে বিষয়টি জানতে পারিনি। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানা গেছে। ন্যূনতম প্রতিশ্রুতি নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
স্বাস্থ্য মন্ত্রী বলেন, গত ৮ বছর দেশে অতি সংক্রামক এ রোগের টিকাই দেওয়া হয়নি। নতুন করে হামের টিকা কিনতে বর্তমান সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে।
হামের রোগীদের স্বাস্থ্য সেবা দিতে ‘সব ধরনের প্রস্তুতি; নেওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ইনশআল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলো সব রেডি করা হয়েছে। আইসিইউ রেডি করা হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :