ফাইল ছবি
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ০৩২.৪৯ ডলারে পৌঁছায়। তবে সাপ্তাহিক হিসাবে এটি ০.২% পতনের পথে ছিল। এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১% বেড়ে ৫ হাজার ০৫২.৭০ ডলারে দাঁড়ায়।
কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চের বিশ্লেষক পিটার ফার্টিগ বলেন, “সুদের হারের বাজারে আমরা যা দেখছি তা হলো ইউরোপীয় লেনদেনে দীর্ঘমেয়াদি প্রান্তে দাম বেশি। এর অর্থ ফলন কমছে, যা স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় কমাচ্ছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে সতর্ক করে বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে হবে, নইলে “খুব খারাপ কিছু” ঘটবে এবং তিনি ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন।
গোল্ডম্যান স্যাক্স এক নোটে জানায়, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী—যেখানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় আবারও ত্বরান্বিত হবে এবং বেসরকারি বিনিয়োগকারীরা কেবল যুক্তরাষ্ট্রের সুদের হার কমলে এক্সপোজার বাড়াবে। তারা আশা করছে এ বছর স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়বে।
অন্যদিকে স্বর্ণের সাথে সাথে স্পট মার্কেটে রূপার দাম ২.৮% বেড়ে প্রতি আউন্স ৮০.৫৭ ডলারে পৌঁছায়। স্পট প্লাটিনাম ২.৩% বেড়ে ২,১১৭.৬৬ ডলার এবং প্যালাডিয়াম ২.৩% বেড়ে ১,৭২৩.২৫ ডলারে দাঁড়ায়।
পিএস
আপনার মতামত লিখুন :