ইরানকে ১০দিন সময় দিলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৭ এএম
ইরানকে ১০দিন সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর জন্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে “কঠোর পরিণতি” ভোগ করতে হতে পারে তেহরানকে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে হুঁশিয়ারি দেন, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

চিঠিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না; তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দিতে তারা প্রস্তুত। সম্ভাব্য সংঘাতের দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রীট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন প্রথম ধাপে ইরানের সরকারি ভবন ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে সীমিত আকারের হামলার পরিকল্পনা বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে তেহরানকে নতুন পরমাণু চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করা হতে পারে। পরবর্তীতে ইরান শর্ত না মানলে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এম

Link copied!