ফাইল ছবি
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শনিবার এই তথ্য জানিয়েছে।
পুতিন খামেনির মৃত্যুকে “মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লেখা এক বার্তায় বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের নিন্দনীয় লঙ্ঘন।
পুতিন আরও বলেন, আয়াতুল্লাহ খামেনি আমাদের দেশে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :