আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করে দিল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:৩৯ এএম
আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করে দিল ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।

খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের পর এ প্রতিক্রিয়া এল।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার, জেনিভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন।

এম

Link copied!