ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব অস্থিরতার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থেকে এই প্রণালী থেকে জাহাজ চলাচল স্থগিত রয়েছে। এসব কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। খবর রয়টার্সের।
সোমবার (২ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুইটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বাড়ার পরে আবার কিছুটা কমলেও দাম উর্ধ্বমুখী রয়েছে।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। যা প্রায় নয় শতাংশ বেশি। অন্যদিকে নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলালে পৌঁছায়। যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় অনেক নেতা নিহত হয়েছেন।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান।
পিএস
আপনার মতামত লিখুন :