ইরানে এখন পর্যন্ত ৪ মার্কিন সেনার মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:০৭ পিএম
ইরানে এখন পর্যন্ত ৪ মার্কিন সেনার মৃত্যু

ফাইল ছবি

ইরানে চলমান সামরিক অভিযানে আরও এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে মোট চারজন মার্কিন সেনা প্রাণ হারালেন।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিহত ওই সেনাসদস্য ‘অপারেশন এপিক ফিউরি’র প্রাথমিক পর্যায়ে আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

শনিবার ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এই চার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেলো। সূত্র: এপি

এসএইচ 

Link copied!