ফাইল ছবি
ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ঘিরে অস্বাভাবিক নীরবতা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার জনসমক্ষে অনুপস্থিতি এবং শুধু রেকর্ড করা ভিডিও বার্তার ওপর নির্ভরতা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলছে।
সরকারিভাবে তাকে সক্রিয় বলা হলেও কেন তিনি সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না-এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্লেষকদের মতে, এর পেছনে শারীরিক অসুস্থতা আড়াল করা, বাড়তে থাকা জনঅসন্তোষ এড়ানো কিংবা কঠোর নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিও অস্থির। যুদ্ধের গতি ও জিম্মি ইস্যুতে জনমনে ক্ষোভ রয়েছে। ফলে সরাসরি উপস্থিত হলে কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাকে। তাই নিয়ন্ত্রিত ভিডিও বার্তাই তার জন্য নিরাপদ পথ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তার সাম্প্রতিক ভিডিও নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ দেখা দিয়েছে। কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নিয়ে নানা আলোচনা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়িয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট-বেনিয়ামিন নেতানিয়াহু সশরীরে সামনে না আসা পর্যন্ত এই রহস্য কাটবে না। তিনি সত্যিই আড়ালে আছেন, নাকি অন্য কোনো বাস্তবতা-তার উত্তর এখনও অজানাই।
এসএইচ
আপনার মতামত লিখুন :