ইরান যুদ্ধের আড়ালে বড় খেলায় নামছে চীন!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৪৫ পিএম
ইরান যুদ্ধের আড়ালে বড় খেলায় নামছে চীন!

ফাইল ছবি

ইরানের মাটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি করেছে। এই অভিযানে হাজারো লক্ষ্যবস্তুতে হামলার দাবি তুললেও বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি কেবল যুদ্ধ নয়-বরং দীর্ঘমেয়াদে এক কৌশলগত ফাঁদে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র।

সমর বিশ্লেষকদের মতে, যখন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক শক্তি ব্যয় করছে, তখন চীন নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সুযোগ খুঁজছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি দুর্বল হলে তা বেইজিংয়ের জন্য বড় কৌশলগত সুবিধা হয়ে উঠতে পারে।

ইরান ঘিরে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী ও নৌ-চলাচলে চাপ তৈরি হওয়ায় মার্কিন বাহিনী কিছুটা রক্ষণাত্মক অবস্থানে গেছে। এতে চীনের ধারণা আরও জোরদার হয়েছে যে, একসঙ্গে একাধিক ফ্রন্টে বড় যুদ্ধ চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র হারাচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সুযোগে তাইওয়ান ইস্যুতে আরও আগ্রাসী হতে পারে বেইজিং। কারণ তাইওয়ান প্রণালীতে আধিপত্য মানেই বৈশ্বিক প্রযুক্তি ও অর্থনীতিতে বড় প্রভাব।


তবে চীনের ভেতরেও দ্বিধা রয়েছে। যুদ্ধ মানে অর্থনৈতিক ঝুঁকি ও মানবিক ক্ষতি-যা বেইজিং সহজে নিতে চাইবে না। তবুও দক্ষিণ ও পূর্ব চীন সাগরে তাদের ক্রমবর্ধমান তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, তারা শুধু পর্যবেক্ষক হয়ে নেই।

সব মিলিয়ে, ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়-এটি বিশ্বশক্তির বড় কৌশলগত খেলায় রূপ নিয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণ করতে পারে।

এসএইচ 


 

Link copied!