ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। দেশগুলো ঘোষণা করেছে যে আগামী সোমবার (১৮ মে) থেকে হিজরি ক্যালেন্ডারের এই পবিত্র মাসটি শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে অতিবাহিত হওয়ার পর তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ নিশ্চিত করে। তাদের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে।
অন্যদিকে তুরস্কও আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তুরস্ক খালি চোখে বা সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাক-গণনাকৃত ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে এই তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার (১৭ মে) জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। সূত্র: গালফ নিউজ
এম
আপনার মতামত লিখুন :