ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরোও দেড় মাস বাড়লো ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট শুক্রবার (১৫ মে) এই তথ্য নিশ্চিত করেছেন।
চমি পিগট জানান, সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় সরাসরি বৈঠক শুরু হয়। লেবাননের প্রতিনিধিদলে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম, রাষ্ট্রদূত নাদা হামাদেহ মুআওয়াদ এবং সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। বৈঠকে যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরায়েলবিষয়ক দূত মিশেল ইসা এবং মাইক হাকাবি উপস্থিত ছিলেন।
গত ১৬ এপ্রিল সীমান্তে চরম উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দফায় বাড়ানো হয়।
পিএস
আপনার মতামত লিখুন :