প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার ভোট পৌঁছেছে দেশে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:২০ পিএম
প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার ভোট পৌঁছেছে দেশে

ফাইল ছবি

ঢাকা: ভোট দেওয়া ২ লাখ ৯৭ হাজার প্রবাসীর ব্যালট দেশে পৌঁছেছে। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশে ব্যালট পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি।

ভোটার ব্যালট গ্রহণ করেছে ৫ লাখ ২৪ হাজার ০৮০টি। ভোটদান সম্পন্ন হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬০ হাজার ৪২টি।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি। ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট নিয়েছেন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন।

পোস্ট অফিস/ডাক বাক্সে জমা পড়েছে ৭০ হাজার ৮১০টি ব্যালট। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৩ হাজার ৬৫৫টি ব্যালট।

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট না পৌঁছালে, তা বাতিল বলে গণ্য করবে ইসি।

পিএস

Link copied!