শবে বরাতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৪১ পিএম
শবে বরাতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ

পবিত্র শবে বরাতের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানোসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় মর্যাদার সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপি জানায়, নিষেধাজ্ঞা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও নাগরিক নিরাপত্তার স্বার্থে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

এম

Link copied!