আমরা কাজে বিশ্বাসী: অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৪০ পিএম
আমরা কাজে বিশ্বাসী: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে এদিন ছিল তার প্রথম অফিস। 

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র মন্ত্রণালয়ে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সব কিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

পিএস

Link copied!