ঈদে থাকছে ১২ দিনের ছুটির সুযোগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১১:৪৭ এএম
ঈদে থাকছে ১২ দিনের ছুটির সুযোগ

ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরে দেশে সরকারি চাকরিজীবীসহ সব ধরণের চাকরিজীবীদের জন্য থাকছে ১২ দিনের ছুটির সুযোগ। এক্ষেত্রে সরকার নির্বাহী আদেশে মাত্র তিন দিনের ছুটি ঘোষণা করলেই মিলতে পারে ১২ দিনের ছুটি।

ঈদ উপলক্ষে আগেই ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সরকার আগেই ঈদের জন্য ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আগামী ১৭ মার্চ সরকারি ছুটি রয়েছে। মাঝখানের ১৮ মার্চ সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে ঈদে চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন সাত দিন।

এখানেই শেষ নয়। ঈদের ঠিক পরেই ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে থাকছে সরকারে ছুটি। এর ঠিক পরের দুই দিন ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ঈদের ঠিক পরের দুই দিন ২৪ ও ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলেন চাকরিজীবীরা ১২ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

পিএস

Link copied!