ছবি: প্রতিনিধি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক নির্মল চৌধুরী, জেলা আহ্বায়ক ও বাসদ নেতা দেবাশীষ রায়, বাসদের সদস্য কোরবান আলী এবং ইঙ্গিত থিয়েটারের সাধারণ সম্পাদক জাফরুল বুলবুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান তারা।
বক্তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং দেশটির ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানান।
এসএইচ
আপনার মতামত লিখুন :