বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: আইজিপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:৪৫ পিএম
বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: আইজিপি

ছবি : সংগৃহীত

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়া যাত্রীদের থেকে কোনো বাস কাউন্টার যদি বাড়তি ভাড়া নেয়, তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

এসময় সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি বলেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

আলী হোসেন জানান, ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়। লোকাল পর্যায়েও যানজট নিরসনে কাজ করছেন পুলিশ। 

যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

পিএস

Link copied!