এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক।
প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কাতে ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে তাদের পরিবহন করা হয়েছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগিয়ে রয়েছে, তারা বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন হজযাত্রী।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সৌদি আরবে স্থাপিত মেডিকেল সেন্টারগুলোতে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টির বেশি সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকেও প্রায় ৭ হাজারের কাছাকাছি সেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :