ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনজনের যাবজ্জীবন দিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
মামলা বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে সোহরাব আলী ও তার সঙ্গীরা।
এঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করলে সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আদালত নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
অপর আসামি সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
পিএস
আপনার মতামত লিখুন :