ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৬, ০১:০৪ পিএম
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) থেকে এই টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ ৮ মে যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।

যাত্রীরা ২২ মের টিকিট ৯ মে, ২৩ মের টিকিট ১০ মে, ২৪ মের টিকিট ১১ মে, ২৫ মের টিকিট ১২ মে অনলাইন লাইন এবং কাউন্টার থেকে ক্রয় করতে পারবেন।

আগামী ২৫ মে থেকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হবে। ঈদে টানা সাত দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। 

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

পিএস

Link copied!